গোপনীয়তা নীতি
ডিভাইস ট্র্যাকার ব্যবহারের সময় আমরা কী তথ্য সংগ্রহ করি, কেন প্রয়োজন এবং কে তা দেখতে পায়।
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
01আমরা যা সংগ্রহ করি
আপনার অ্যাকাউন্টের তথ্য (নাম, ইমেইল, ফোন), এবং রিপোর্টে আপনি যা দেন: ডিভাইসের তথ্য, IMEI বা সিরিয়াল, ঘটনার বিবরণ, জিডির তথ্য, ছবি ও জিডি কপি।
02যা প্রকাশ্য
যাচাইয়ের পর রিপোর্টে ডিভাইস, আংশিক লুকানো IMEI, স্থান ও তারিখ, জিডি নম্বর ও থানা এবং আপনার নাম দেখা যায়।
- আপনি চাইলেই কেবল আপনার ফোন নম্বর দেখানো হয়।
- আপনার ইমেইল কখনো প্রকাশ্যে দেখানো হয় না।
- জিডি কপি শুধু আপনি ও আমাদের যাচাই টিম দেখতে পায়।
03যেভাবে ব্যবহার করি
রিপোর্ট যাচাই, IMEI চেককারী ক্রেতাদের সতর্ক করা, মালিক ও প্রাপকের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া এবং আপনার রিপোর্ট সম্পর্কে নোটিফিকেশন পাঠাতে।
05আপনার নিয়ন্ত্রণ
যেকোনো সময় আপনার রিপোর্ট সম্পাদনা বা মুছতে পারবেন, আর অ্যাকাউন্ট মুছলে আপনার পোস্ট করা সবকিছু মুছে যায়।