পুরাতন (Second-hand) মোবাইল কেনার নিয়ম ও নিরাপত্তা নির্দেশিকা
চোরাই মোবাইল ক্রয় করা বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। ব্যবহৃত ফোন কেনার আগে নিচের চেকলিস্ট অনুসরণ করুন।
কেনার আগে
*#06# ডায়াল করে IMEI মেলান
স্ক্রিনে ভেসে ওঠা IMEI-এর সাথে ফোনের পেছনের স্টিকার, আসল বক্স ও ক্যাশ মেমোর IMEI মিলিয়ে দেখুন।
এখানে চেক করুন
IMEI নম্বরটি ডিভাইস ট্র্যাকারে দিয়ে নিশ্চিত হন যে এটি হারানো বা চুরির তালিকায় নেই।
মূল ক্যাশ মেমো দেখুন
দোকানের রসিদে দোকানের নাম, ঠিকানা ও IMEI উল্লেখ থাকা আবশ্যক।
বিক্রেতার NID ও স্বাক্ষরিত রসিদ রাখুন
ব্যক্তির কাছ থেকে কিনলে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও স্বাক্ষরসহ ক্রয়-বিক্রয়ের প্রমাণপত্র রাখুন।
ডিভাইস হারালে বা চুরি হলে
ফোন লক করুন ও পাসওয়ার্ড বদলান
Find My Device (Android) বা Find My (iPhone) দিয়ে ফোন লক বা খুঁজুন। ইমেইল, ফেসবুক ও ব্যাংকিং পাসওয়ার্ড বদলে ফেলুন।
সিম ও মোবাইল ব্যাংকিং বন্ধ করুন
অপারেটরকে ফোন করে সিম বন্ধ করুন, আর বিকাশ / নগদ / ব্যাংককে জানিয়ে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করুন।
জিডি করুন
ঘটনাস্থলের থানায় অথবা অনলাইন জিডি সেবায় জিডি করুন এবং জিডি নম্বর সংরক্ষণ করুন।
ডিভাইস ট্র্যাকারে রিপোর্ট করুন
জিডির তথ্যসহ রিপোর্ট করলে IMEI চেক করা প্রত্যেক ক্রেতা সতর্কবার্তা পাবেন।
জরুরি পুলিশ সহায়তা পেতে চান?
চুরি বা যেকোনো অপরাধমূলক ঘটনায় তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবায় কল করুন।